সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের ঝিকরগাছা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার বিশ্বহরি গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

বুধবার ( ১৩ নভেম্বর ) আনুমানিক সকাল আট টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী লাল্টু হোসেন ওরফে লালু হোসেন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লাল্টু হোসেন শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নূর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা ও দুইটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।

র‌্যাব-৬ সুত্রে জানা গেছে, লাল্টু হোসেনের বিরুদ্ধে ২০১২ সালের ২৭ আগস্ট নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২৩ অক্টোবর তাকে যাবজ্জীবন সাজার আদেশ দেয় আদালত এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর থেকে তারা লাল্টুর ওপর নজরদারি বৃদ্ধি করে এবং বুথবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লাল্টু হোসেনকে নড়াইল আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর