রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ প্রভাষক বি,এম হাফিজুর রহমানের সঞ্চালনায় জরুরী মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, সহ সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিচ, বিএনপি নেতা আতিয়ার রহমান, নাজমুজ্জামানন খোকন, সাহেব আলী, হাকিম হাবিবুর রহমান খোকা, জাফর ইকবাল, মনি মৃধা, আজগার আলী, আবু তালেব, শাহ আলম, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম, জালাল উদ্দিন. রবিউল ইসলাম, নজরুল ইসলাম, রফিউদ্দিন ব্যাপারী, সাগর হোসেন,, কৃষকদলের সভাপতি মিলন বিশ্বাস, পৌর শাখা ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা প্রমুখ। এসময় পৌরসভার সকল ওয়ার্ডের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় ১৩ই জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা হয়।