সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে মুখমন্ডলে টেপ প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি::
বাগেরহাটের মোড়েলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২৮ এপ্রিল) বেলা ৭টার দিকে তাফালবাড়ি এলাকায় তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বেলা ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে থানার ওসি মো. রাকিব আল হাসান বলেন, মরদেহটি পার্শ্ববর্তী মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের হাসেম শেখের ছেলে হাসান শেখের। সে একজন পেশাদার ভ্যানশ্রমিক ছিলো। তার মুখমন্ডলে কসটেপ প্যাঁচানো রয়েছে।

ভ্যান শ্রমিক হাসান শেখ পরিকল্পত হত্যাকান্ডের শিকার হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর