সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় নেতা ইব্রাহিমের নাগরিক গণসংবর্ধনা স্থগিত।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

 

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন তার পূর্ব নির্ধারিত ৪ জানুয়ারির নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করেছেন। মোরেলগঞ্জের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. এ বি এম ওবায়দুল ইসলামের একই দিনে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মোরেলগঞ্জ ফেরিঘাটে এক প্রেস ব্রিফিংয়ে ইব্রাহিম হোসেন এই ঘোষণা দেন। তিনি জানান, দলের প্রতি শ্রদ্ধা ও ভিসি ডা. ওবায়দুল ইসলামের সম্মান রক্ষার্থে নিজের অনুষ্ঠান স্থগিত করে তার সংবর্ধনা সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের পরিকল্পনা করেছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য গিয়াসউদ্দিন তালুকদার, পৌর তাঁতী দলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, যুবদলের নেতা রুহুল আমিন মাতুব্বরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর