সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্ব একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দু’জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ১২জন দুস্থ যুবকের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ, কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, খাদ্য কর্মকর্তা দ্রæব মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম শামীম আহসান মল্লিক,উপজেলা মহিলাদল সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসব কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর