সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে জমিজমা বিরোধে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে পিটিয়ে কুপিয়েহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে কালাম খান (৪৮) নামে একব্যবসায়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঢেপুয়ারপাড় গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত কালাম খান চিংড়াখালী গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

এসময় দুর্বৃত্তদের হামলায় কামাল খানের বড় ভাই লুৎফর রহমান খান (৫২) গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ছেলে রাব্বি খান বলেন, ঘটনার রাতে তার পিতা ও চাচা ওয়াজেদ আলীর দোকানে চা খাচ্ছিলেন। ওই স্থানীয় একদল সন্ত্রাসীরা তার পিতা ও চাচাকে ধরে নিয়ে হামার ও লোহার রড দিয়ে পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে গুরুত্বর জখমী অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয় পথচারিরা দেখতে পেয়ে খবর দিলে রাত ১০টার দিকে আহতদেরকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কালাম খানকে হত্যা করা হয়েছে বলে তার ছেলে রাব্বি খান দাবি করেছেন।

নিহত কালাম খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার ৫ ছেলে ও স্ত্রী ফাহিমা বেগম রয়েছে বলে নিহতের চাচা নূরুজ্জামান খান দুলাল জানিয়েছেন। যারা এ হামালার সাথে জড়িত একই বংশের লোক।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, নিহত কালাম খানের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কালাম খানের ঘাতকদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে। মামলা প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর