সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মোরেলগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের আমন্ত্রণে সভায়, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম-সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান আকাশ (আরএমও), প্রধান সহকারী ডা. মাতুব্বর রেদোয়ান আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. শফিকুল ইসলাম, ফার্মাসিস্ট মো. হেমায়েত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও স্বাস্থ্য সহকারী মো. রিয়াজুল হক তালুকদার।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সমস্যা ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়। ডা. মুজাহিদুল ইসলাম উল্লেখ করেন যে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে।

এছাড়াও, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।তিনি আরও জানান, হাসপাতালের কাঠামোগত সমস্যার কারণে শয্যাসংখ্যা সীমিত হওয়ায় অনেক সময় রোগীদের স্থান সংকট দেখা দেয়। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বড় ধরনের অস্ত্রোপচার করা সম্ভব হয় না। তদুপরি, ডাক্তারদের থাকার কোয়ার্টারগুলোর অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেন এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করলে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন তরান্বিত হবে।সভায় উপস্থিত সাংবাদিক ও অন্যান্য অংশগ্রহণকারীরা উপজেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর