শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেছেন মেয়েদেরকে স্কুলে ফাটাতে হবে,মেয়েদেরকে বাল্যবিবাহ দেওয়া যাবে না৷ মেয়েদেরকে শিক্ষিত করতে হবে৷ কারন তাদের জন্য চাকরীর ব্যবস্থা আছে৷ তাদের জীবনটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে৷ আমরা শিক্ষিত হয়েছি তাই আমাদের প্রজন্মকেও শিক্ষিত করার চেষ্টা করবো৷ তিনি আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরার শালিখা উপজেলার খিলগাতী গ্রামের স্বপন বিশ্বাসের বাড়ীতে উপজেলা তথ্য আপা ও পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজিত যৌথ এক উঠান বৈঠক অনুষ্ঠানে এসব কথা বলেন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা, তথ্য আপা বিথী মন্ডল,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা চম্পা বনিক প্রমূখ৷