মাগুরার কৃতি সন্তান মাহবুবুল আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়ায় মাগুরা প্রেসক্লাবের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানান হয়েছে।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এক বিবৃতিতে জানান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে আগামী দুই বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দিয়েছে। এ নিয়োগে মাগুরা প্রেসক্লাব মাগুরা জেলার মানুষসহ দেশের সংস্কৃতিক অঙ্গনের মানুষ আনন্দিত। বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার একজন দক্ষ, যোগ্য সৎ ও গ্রহনযোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে। মাগুরার এ কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেয়ার জন্য ১০৮০ সালে পিএসসির মাধ্যমে বিটিভির প্রথম নিয়োগ পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে শীর্ষ সারিতে থেকে বিটিভিতে যোগদেন। বিটিভিতেই কর্মজীবনের বেশী সময় অতিবাহিত করেন।
মাগুরার সনামধন্য আইনজীবী পিতা মরহুম শামছুজ্জোহার যোগ্য সন্তান মাহবুবুল আলম বিটিভি ও সংস্কৃতিক অঙ্গনে একজন মৃদুভাষী, সৎ, দক্ষ সজ্জন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেও ২০০৯ সালে তাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তখন তিনি বিটিভির ডিডিজি প্রোগ্রাম হিসেবে কর্মরত ছিলেন। অবৈধ এ নির্দোশের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে ২০১৬ সালে উচ্চ আদালত তার পক্ষে রায় দেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারেরর আদালত সময় ক্ষেপনের মাধ্যমে তার চাকুরীর সময় সীমা অতিবাহিত করে। ফলে তিনি বিটিভিতে যোগ দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হন।
বিবৃতিদাতারা বলেন, মাহবুবুল আলম বিটিভির মহা পরিচালক হিসেবে যোগ্যতার স্বাক্ষর রাখবেন এ আশা মাগুরার মানুষের পাশাপাশি দেশের মানুষ মনে করে।