সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাছের সাথে শত্রুতা!

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের আধারে উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল মালিক মিন্টুর বাড়ির পাশে একটি পুকুরের এই ঘটনা ঘটে।

জানা গেছে, কে বা কারা রাতের আধারে শত্রুতা বসত পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে।  সকালে পুকুরের মালিককে পাশেপাশের লোকজন খবর দিলে মিন্টু শিকদার ও বাড়ির লোকজন গিয়ে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখে। এতে পুকুরের মালিক মিন্টু প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে হবে দাবি করেন। এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মিন্টু শিকদার বলেন, এক একর ৪০ শতাংশ জমিতে পুকুর খনন করে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাশ, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন জাতের মাছ চাষ শুরু করেছিলাম। গত রাতে প্রতিহিংসা করে কে বা কারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় দুই লাখ টাকা ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেও কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর