শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন মাগুরা-২ আসনের প্রত্যেকটা হিন্দু পরিবার সহ সকল মা বোনের ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেব ইনশাল্লাহ।

তিনি গতকাল রাতে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ও আড়পাড়া ইউনিয়নে বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শনকালে এ কথা বলেন।রবিউল ইসলাম নয়ন বলেন, যেমন করে আমাদের ধর্ষিত বোন আছিয়ার পাশে ছিলাম ঠিক সেই ভাবেই মাগুরা-২ আসনের হিন্দু পরিবারের পাশে থাকবো। আপনারা উৎসবমূখর পরিবেশে আপনাদের উৎসব পালন করেন।আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি মাগুরা২ আসনে ধানের শীষের কান্ডারী হতে। এসময় তিনি ৩০টি পুজা মন্ডব পরিদর্শন করেন ও পুজা মন্ডবের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে নগদ অর্থ তুলে দেন। ঐ সময় তিনি দুর্গাদেবীর ভক্তদের সাথে কুশল বিনিময়ও করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান মিল্টন, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ,আমিনুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি মোঃ কায়জার হোসেন, সৈয়েদ কুতুব উদ্দিন রানা, যুবদলের আহবায়ক মুন্সী সোহেল রানা, যুবদল নেতা মহাসীন মোল্যা,ছাত্রদলের আহবায়ক সুজায়েত হোসেন সজিব সহ বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ।
