সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় জেলার অন্যতম ঐতিহ্যবাহী ও সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
নতুন দায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার মান ও সুনাম অটুট রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলবেন, এমন প্রত্যাশা অভিভাবক ও শিক্ষার্থীদের।
একজন প্রধান শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করেন না, তিনি একটি প্রজন্মের পথপ্রদর্শক। তাঁর নেতৃত্ব, দায়িত্বশীলতা ও দূরদর্শিতার ওপর প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মোঃ মুনিরুল ইসলাম মঞ্জুকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ।
উল্লেখ্য, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকা মোঃ জাহিদুল ইসলামকে নেত্রকোনার বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয়ে বদলি করায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুনিরুল ইসলাম মঞ্জু।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর