মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর হাসপাতালে ৪ টি হুইল চেয়ার প্রদান করলেন মনোয়ার হোসেন খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মো:সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে ৪ টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মাগুরা জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিনের নিকট এ ৪ টি হুইল চেয়ার প্রদান করেন। এ সময় সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, মাগুরা জেলা বিএনপি’র সদস্য আলমগীর হোসেন, সাবেক থানা বিএনপি’র সভাপতি কুতুব উদ্দিন কুতুব, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাসুদ খান কিজিল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতাল আজ নানা সমস্যায় জর্জরিত। দুর্ঘটনায় আহত বা অসুস্থ রোগীদের তৎক্ষণাৎ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আনা নেওয়ার জন্য আমাদের এই ব্যবস্থা। মুমূর্ষ রোগীদের অনেক সময় হাসপাতালের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলায় রোগীদের আনা নেওয়ার জন্য কোন ব্যবস্থা নেই। ফলে বিপাকে পড়তে হয় দূর দূরান্তের অনেক রোগীকে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতেই আজ ৪ টি হুইল চেয়ার প্রদান করা হলো।পাশাপাশি সদর হাসপাতালের বিশুদ্ধ পানির সংকট রয়েছে। পানির এ সংকট দূর করার জন্য আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছি। আপনারা আমাদের সাথে থাকুন আমরা আগামী দিনে হাসপাতালের মান বাড়াতে আরো কাজ করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর