সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হলেন মুন্সী নাছির আহমেদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন

মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরা সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাছির আহমেদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দায়িত্বশীল নেতা সালাহউদ্দিন সুমনের পিতা।

গত ১৭ বছর ধরে ঢাকার রাজপথে বিএনপি ও সহযোগী সংগঠনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন সালাহউদ্দিন সুমন। সম্প্রতি অনুষ্ঠিত জুলাই আন্দোলনে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা দেশজুড়ে আলোচিত হয়। গত ৪ আগস্ট শাহবাগ মোড়ে শত শত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ কর্মসূচি পরিচালনার সময় তাঁর দেওয়া আগুনঝরা বক্তব্য জাতীয় টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে প্রচারিত হয়। বক্তব্যে তিনি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বলেন


“এই ১৭ কোটি মানুষের দাবি মেনে নিন, পদত্যাগ করুন। মুক্তিযোদ্ধার সন্তানেরা ছাত্র-জনতার এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করছে।”

সালাহউদ্দিন সুমন বলেন, তাঁর শেকড় মাগুরায়। তাঁর বাবা মুন্সী নাছির আহমেদ মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর পলিত ইউনিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি একজন ভাতাভোগী মুক্তিযোদ্ধা। সম্প্রতি তাঁকে মাগুরা সদর থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে মনোনীত করায় তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি আরও বলেন, “যখন অনেকেই ভাতা বা সন্তানের চাকরির কথা ভেবে মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয়কে রাজপথে কাজে লাগাতে চাননি, তখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো।”

সালাহউদ্দিন সুমন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর