শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরা সদর থানায় নতুন অফিসার্স ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করলেন আইয়ুব আলী। সোমবার ( ৭ অক্টোবর)
তিনি আনুষ্ঠানিক ভাবে মাগুরা সদর থানার দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি রাজশাহী রেঞ্জে কর্মরত ছিলেন পরবর্তিতে খুলনা সিআইডিতে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন । ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনিতে যোগদান করেন।
তিনি খুলনা বিভাগের বাগেরহাট জেলা সদরের ১নং দশানী গ্রামের আলহাজ্ব মো: শেখ আমির আলীর সন্তান । বৈবাহিক জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ।
যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি আইয়ুব আলী মাগুরা সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকমুক্ত রাখতে সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।