সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ২২ জন “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার নিয়োগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মাগুরা জেলা সংবাদদাতা –

মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে “খাদ্যবান্ধব কর্মসূচি”র আওতায় ২২ জন ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারিতে উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৭১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৫ জনকে প্রাথমিকভাবে বাতিল করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব সরকার, মাগুরা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহানসহ ডিলার নিয়োগ কমিটির কর্মকর্তাবৃন্দ। উন্মুক্ত লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জনকে “খাদ্যবান্ধব কর্মসূচি” ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর