সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শ্রীপুর নাকোল বাজারে ভোক্তা অধিকার অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর, ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মুরগির দোকান, সবজি, তেল, চাল, মুদি দোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে নাকোল বাজারের মেসার্স জীবনানন্দ স্টোর-এ একাধিক অনিয়ম ধরা পড়ে।

দোকানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য খাদ্যপণ্য মজুত ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া গত নয় মাস ধরে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রয় এবং ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ ছয় মাস আগে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সকল অপরাধে প্রতিষ্ঠানটির মালিক প্রমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পরবর্তীতে বাজারের অন্যান্য সবজি, মুরগি ও নিত্যপণ্যের দোকান তদারকি করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর