সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শ্রীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি 

মাগুরার শ্রীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমার ও আন্ডার গ্রাউন্ড ক্যাবল আগুনে পুড়ে গেছে। শনিবার রাত সাড়ে ২ টার দিকে উপজেলার হোগলডাঙ্গা পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন শ্রীপুর বিদ্যুৎ সমিতির উপপরিচালক শামীম উদ্দিন।

তিনি বলেন, শনিবার রাত ২ টার দিকে আন্ডার গ্রাউন্ড ক্যাবলের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুৎ পাওয়ার ট্রান্সফরমারের বাহিরের অংশ ও আন্ডার গ্রাউন্ড ক্যানল পুড়ে গেছে। শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে বিদ্যুৎ সরবরাহে কোন প্রভাব পড়বে না।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার সামছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আন্ডার গ্রাউন্ড ক্যাবল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তিনি জানান।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর