সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী  মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে আমলসার মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গয়েশপুর ও আমলসার ইউনিয়ন মহিলা দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমলসার ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি মোছা. আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা মহিলাদলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, সাধারণ সম্পাদক এ্যাড. ফারহানা পারভিন বিউটি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কেএম রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মঈনুল হাসান সুজন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁনসহ উপজেলা বিএনপি ও মহিলাদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখছেন অ্যাড. নেওয়াজ হালিমা আরলি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর