সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শ্রীপুরের সাব-রেজিষ্ট্রারের বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর মাগুরা :

মাগুরার শ্রীপুরে সাব-রেজিষ্ট্রার অফিসের সাব- রেজিষ্ট্রার আইরিন রহমান সনি’র বিরুদ্ধে নানান দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার নির্বাচিত ৮ ইউনিয়নের চেয়ারম্যানণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মহা পরিদর্শক, নিবন্ধন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া চেয়ারম্যানগণ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়, মাগুরা জেলা প্রশাসক, মাগুরা জেলা রেজিষ্ট্রার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার, মাগুরা প্রেসক্লাব ও শ্রীপুর প্রেসক্লাব অনুলিপি প্রেরণ করেন।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার আইরিন রহমান সনি দীর্ঘদিন যাবত স্বেচ্ছাচারিতা, দলিল লেখকদের সাথে অসদাচরণ, জমি ক্রেতা ও বিক্রেতাদের সাথে খারাপ আচরণ ও হয়রানি মূলক কাজ করে আসছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি চেয়ারম্যানদের সাথে অসদাচরণ করেন। তাঁর এহেন ব্যবহারে তাঁরা মর্মাহত ও ব্যথিত। তাঁর জন্মস্থান গোপালগঞ্জ হওয়ায় অতি দাম্ভিকতার সাথে বিভিন্ন সময় দলিল রেজিষ্ট্রি কার্যক্রম থেকে বিরত থাকেন।

 

এছাড়া অভিযোগ সূত্রে আরও জানা যায়, শ্রীপুর সাব-রেজিষ্ট্রার অফিসের সাব-রেজিষ্ট্রার আইরিন রহমান সনি নিয়মিত অফিস করেন না, তাঁর অধিনস্থ কর্মচারীদের মাধ্যমে তিনি ঘুষ গ্রহন করে থাকেন, তাঁর জন্মস্থান গোপালগঞ্জ এবং বিএনপি বিদ্বেষী হওয়ায় তিনি বিএনপি’র অধিকাংশ দলিল লেখকদের সাময়িক বরখাস্ত করেছেন। এছাড়া তিনি কবলা, হেবার ঘোষণা, দানের ঘোষণা ছাড়া অন্য কোন দলিল করেন না। যার ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

এ বিষয়ে জানতে সাব-রেজিষ্ট্রার আইরিন নাহার সনি’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর