সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শালিখায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রাতিনিধিঃ

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারা দেশের ন্যায় মাগুরা শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু করে বেলা ১২টা পর্যন্ত চলে এই কর্মবিরতি। সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রেখে সারা দেশে ঐক্যমত পোষণ করেছে। এর আগে ৩০ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা।

অন্যদিকে সাধারণ জনগণ জানিয়েছেন, স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটায় তারা ভোগান্তিতে পড়েছেন, তবে স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দাবি করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় তাদের পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করা হলে পেশার মান উন্নয়ন এবং সেবা প্রদান আরও কার্যকর হবে।

কর্মসূচিপালনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোন সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়।

দাবি আদায়ে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধ দিবস কর্মসূচি পালন করছে। এদিকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন রোগীরা।

শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আন্দোলনে নেতৃত্ব দেয়া আফজাল হোসেন, ফার্মাসিস্ট ও হাবিবুর রহমান, এমটিএসআই জানান, তাদের দাবি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ে বরংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়াবি দেয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

অথচ ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। দাবি মেনে নেয়া না হলে পূর্ববর্তী কর্মসূচী কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পালন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর