সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা শালিখায় ১৩৩ পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা-২ আসনের শালিখা উপজেলার ১৩৩টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরার তৃণমূল রাজনীতির পরীক্ষিত নেতা রবিউল ইসলাম নয়ন।

সভায় রবিউল ইসলাম নয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও শান্তির বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, “বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও সহাবস্থানের পক্ষে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না।”

প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বলেন, “দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অংশ। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয় জরুরি।”

বক্তারা প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবকে আনন্দমুখর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর