সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তারদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের ৪২ জন ইন্টার্ন ডাক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলেজ একাডেমিক ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. মো: মহসিন উদ্দিন ফকির। প্রধান অতিথি ছিলেন মাগুরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এ. টি. এম. আব্দুল্লাহেল কাফি (কমিউনিটি মেডিসিন বিভাগ ও একাডেমিক সমন্বয়ক) এবং সহকারী পরিচালক ও ডিরেক্টর ইন-চার্জ ডা. মো. রোবিউল ইসলাম।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই (ইন্টার্ন ডাক্তারদের সমন্বয়ক, মাগুরা মেডিকেল কলেজ)। পণ্য উপস্থাপন করেন রেনাটা পিএলসি’র মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার ডা. হিল্লোল কুমার চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়া অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মাইদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে ইন্টার্ন ডাক্তারদের ধৈর্যশীল হয়ে রোগীদের সেবায় নিজেদের সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।সংবর্ধনা শেষে রেনাটা কোম্পানির পক্ষ থেকে ইন্টার্ন চিকিৎসকদের ব্যাগ ও এপ্রোন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকবৃন্দ, মাগুরা মেডিকেল কলেজের অধ্যাপক মণ্ডলী, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও স্থানীয় মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে মাগুরা মেডিকেল কলেজ এবং স্পন্সর ছিল রেনাটা পিএলসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর