মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের সময় :
সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
৮৯
বার পঠিত
মাগুরা প্রতিনিধি :-
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে আজ সোমবার বিকালে বুনাগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজ্জাফর হোসেন টুকু।
তিনি বলেন, বিএনপি’র সহযোগিতায় এ বছর দুর্গাপূজা আরো ভালোভাবে করবে সনাতন ধর্মাবলম্বীরা।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন বুনাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অজিত কুমার রায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালখড়ি ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমান, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপি নেতা দেবাংসু কুমার বিশ্বাস, মোঃ লিয়াকত মোল্লা হাটবাড়ীয়া,নাজমুল মেম্বার বড়শলই,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবুর আলী,সুজিৎ মল্লিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তুহিন শিকদার ও বুনাগাতি ইউনিয়ন বিএনপি নেতা কাইজার বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।