সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা বাস টার্মিনাল কাউন্টার মালিক সমিতির নির্বাচনে নান্টু সভাপতি, রানা সাধারণ সম্পাদক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি:

মাগুরা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিবহন কাউন্টার মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মো: নান্টু মিয়া এবং সাধারণ সম্পাদক মো: রানা মোল্লা নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাগুরা পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪১ জন।

সমিতির ৮টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ শেষে বিজয়ী ব্যক্তিরা হলেন সভাপতি মো. নান্টু মিয়া, সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক: মো. রানা মোল্লা, সহ-সাধারণ সম্পাদক: মো. বাশার মোল্লা, সাংগঠনিক সম্পাদক: মো. তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক: মো. নেওয়াজ খান, প্রচার সম্পাদক: রুহুল আমিন, কোষাধ্যক্ষ মো. ইমদাদুল হক।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও প্রার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর