সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 মাগুরা প্রতিনিধি  :

মাগুরা প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দ এবং সম্প্রতি প্রেসক্লাবের হিসাব রক্ষক মোহাম্মদ খালিদ এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (৩০শে আগষ্ট) বিকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে  এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় সাংবাদিক শেখ ইলিয়াস মিথুনের সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম আহমেদ খান, রবিন শরীফ, সদ্যপ্রয়াত প্রেসক্লাবের  কোষাধ্যক্ষ খালিদের পরিবারের সদস্য রাজু আহমেদ প্রমুখ ।

স্মরণ সভায় প্রেসক্লাবের প্রয়াত সদস্যবৃন্দ ও হিসাব রক্ষক মোহাম্মদ খালিদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। স্মরণ সভায় মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক ,সুধীজন ও খালিদের পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর