সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ 

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার শহরের পারনান্দুয়ালী পৌর শিশু পার্কে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুুুষ্ঠিত হয়। এই বনভোজনে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও তাদের পরিবারের সদস্য ছাড়াও , জেলার শালিখা, মহম্মদপুর, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি -সাধারণ সম্পাদকসহ ১৫০ জন অংশ নেয়।

অনুষ্টানে মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা ও মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের।

এ সময় মাগুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন এর সঞ্চালনা বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে মাগুরা প্রেসক্লাবে সম্পন্ন দুইদিন ব্যাপী বার্ষিক অন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিজয়ী প্রতিযোগী ও বনভোজনে ৪টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ অনুষ্ঠানে মাগুরা জেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি,সম্পাদক ও সুধীজন উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে  অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে আর্কষনীয় পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর