সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
  “সাহসী নতুন বিশ্বে রিপোটিং,স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
শনিবার ( ৩ মে)  বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে র‍্যালি  শেষ হয়।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, সদস্য মোঃ সাইফুল্লাহ, লিটন ঘোষ,শরীফ তেহরান টুটুল, রবীন শরীফ ও পংকজ রায়। সভায় মুক্ত সাংবাদিকতায় বাঁধা,সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষাসহ বস্তুনিষ্ট ও সৃজনশীল সংবাদ পরিবেশন নিয়ে বিশদ আলোচনা করা হয় । অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহন করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর