মাগুরা প্রতিনিধি :
মাগুরা প্রেসক্লাবকে একটি অত্যাধুনিক সাউন্ড সিষ্টেম উপহার দিয়েছেন জামায়াতে ইসলামীর বাংলাদেশ মাগুরা জেলা শাখা।
শনিবার ২৪ আগোষ্ট সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবকে সাউন্ড সিষ্টেম প্রদান করেছে জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখা ।
জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এম বি বাকের,সেক্রেটারী অধ্যাপক সাইদ আহম্মেদ বাচচু,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও সাধারন সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের কাছে হস্তান্তর করেন।এই সময় জামায়েত নেতা মওলানা মাহবুবুর রহমানসহ মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পূর্বে মাগুরা প্রেসক্লাবের একটি সাউন্ড সিস্টেম ছিল যা ছিল এুটিপূর্ণ । ফলে মাগুরা প্রেসক্লাবে নানা ধরণের সভাসহ বিভিন্ন অনুষ্ঠান করতে অসুবিধা হতো । এটি জানার পর সংগঠনটি মাগুরা প্রেসক্লাবের আহবানে সাড়া দিয়ে মাগুরা প্রেসক্লাবকে এই নতুন সাউন্ড সিস্টেম প্রদান করেন। এজন্য মাগুরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা জামায়াতের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।