সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা টাউন হল ক্লাবের শত বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিসহ নানা আয়োজন  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
ঐতিহ্যবাহী মাগুরা টাউন হল ক্লাবের একশত বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দুই দিনব্যাপী নানা আয়োজনে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
 বৃহস্পতিবার সকালে টাউন হল ক্লাবের চত্বর থেকে শহরে বর্ণাঢ্য রেলি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাবে গিয়ে শেষ হয়। রেলিতে মাগুরা জেলা  প্রশাসক ও টাউন হল ক্লাবের সভাপতি মো: ওয়াহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, টাউন হল  ক্লাবের  সাধারণ সম্পাদক জায়েদ বিন কবির নিশানসহ শতাধিক সদস্যরা রেলিতে অংশ নেয়।
সন্ধ্যায় ক্লাবের আয়োজনে নোমানী ময়দান অডিটোরিয়ামে নাটক ‘একটু সুখের আশায়’ মঞ্চায়িত হবে। শুক্রবার একই অডিটোরিয়ামে বিকাল থেকে সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর