মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপির দুই নেতা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে বিএনপি নেতাকর্মীরা তাদের সাথে সার্বক্ষণিক আছেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, খলিলুর রহমান মোল্যা, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।