শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরা জেলা বিএনপি’র ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। এই কমিটিতে আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
শুক্রবার ( ১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই আংশিক আহবায়ক কমিটি প্রকাশ পেয়েছে। ঘোষিত কমিটিতে আহবায়ক হয়েছেন আলী আহমেদ ও সদস্য সচিব হয়েছেন মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক হয়েছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক,খাঁন হাসান ইমাম সুজা, এ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর ও পিঁকুল খান।
মাগুরা জেলা বিএনপির নতুন এই আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মাগুরা ও মহম্মদপুরে আনন্দ মিছিল করেছে দলের নেতা কর্মীরা।