সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি, তরুন ভৌমিক, সাধারণ সম্পাদক , মো: রশিদ মোল্লা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন/সিলেকশনের মাধ্যমে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তরুন ভৌমিককে সভাপতি এবং মোঃ রশিদ মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরার পারলা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন (পল্টু)। প্রধান বক্তা ছিলেন মহম্মদপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ বিশ্বাস।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ফরিদপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম শেখ, মাগুরা সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি পরিমল সাহা, শালিখা উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি অনিমেষ সাহা এবং শ্রীপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রবিউল খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহাসিন বিশ্বাস।
বক্তারা ডেকোরেটর ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি তরুণ ভৌমিক—তরুণ ডেকোরেটর, সাধারণ সম্পাদক মোঃ রশিদ মোল্লা—বিসমিল্লাহ ডেকোরেটর, সাংগঠনিক সম্পাদক দুরন্ত বিশ্বাস—চৈতি ডেকোরেটর এবং কোষাধ্যক্ষ আ.ন.ম. তারিক শহীদ—শহীদ ডেকোরেটরসহ মোট ৪১ জন সদস্য রয়েছেন।
ত্রি-বার্ষিক নির্বাচন/সিলেকশন আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় এবং মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে ৪১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর