সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক ) আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল,জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান,জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ ।

 

সভায় কন্যা শিশুর অধিকার,নিরাপত্তা,শিশু নির্যাতন,শিশুর উপর যৌন হয়রানি বন্ধ,শিশুর প্রতি নানা ধরণের সহিংসতা রোধে নানা সুপারিশ তুলে ধরেন । অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি,নারী নেত্রী,শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন । জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ আয়োজন করে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর