শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল, স্মরণ সভা ও জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়ারদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রভাতী শিফট এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাস কুমার বিশ্বাস, দিবা শিফটের সহকারী প্রধান শিক্ষক নাজনীন আক্তার। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন। পরে জুলাই গণঅভ্যুত্থান এর ঘটনা প্রবাহ নিয়ে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।