শেখ ইলিয়াস মিথুন, মাগুরা:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে মাগুরায় ।

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আইডিইবি মাগুরা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে আইডিবি কার্যালয় ভায়না থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভায়না থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গীর মোড় প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে আইডিইবি মাগুরা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এসময় আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ শহীদুল ইসলাম অধ্যক্ষ টিটিসি প্রকৌশলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। তারা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছে। এ সময় বক্তারা সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।