সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ১৭ তরুণ-তরুণী

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
কোনো ধরনের ঘুষ, তদবির কিংবা হয়রানির অভিযোগ ছাড়াই মাত্র ১২০ টাকায় মাগুরায় পুলিশে চাকরি পেয়েছেন ১৭ জন তরুণ-তরুণী। স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে তাদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
রবিবার (২৪ মে) রাত ৮টার দিকে মাগুরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় চূড়ান্তভাবে নির্বাচিত ১৭ জনের নাম প্রকাশ করা হয়। নির্বাচিতদের মধ্যে ৩ জন নারী রয়েছেন। এছাড়া চারজনকে ওয়েটিং তালিকায় রাখা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ কার্যক্রমে মোট ১ হাজার ২৩৪ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৭ জন প্রার্থী। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হন ৩৭ জন। সবশেষে যাচাই-বাছাই শেষে ১৭ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
চাকরির ফলাফল প্রকাশের পর নির্বাচিতদের মধ্যে আনন্দঘন পরিবেশ দেখা যায়। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের সুপারিশ বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না। যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর