সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ১০০ কৃষক পেলেন ২৮ হাজার টাকার চেক, ১৩ ইউনিয়নে ফগার মেশিন বিতরন 

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মাগুরা  সদর উপজেলায় কৃষকদের পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আর্থিক সহায়তা এবং ডেঙ্গু প্রতিরোধে মাগুরা সদর উপজেলার ১৩ টি  ইউনিয়নে  মশক নিধন কার্যক্রম জোরদারে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০০ জন কৃষকের প্রত্যেককে ২৮ হাজার টাকা করে মোট ২৮ লাখ টাকার চেক দেওয়া হয়। এই অর্থ পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন ও সংরক্ষণ ব্যবস্থা তৈরির কাজে ব্যবহার করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদ এবং মাগুরা পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল। সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

কৃষি কর্মকর্তারা জানান, সংরক্ষণের অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এয়ার ফ্লো প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজের স্তূপে প্রয়োজনীয় বাতাস চলাচল নিশ্চিত করে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এতে পেঁয়াজ পচন ও ছত্রাকের আক্রমণ কমিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব।

একেকটি এয়ার ফ্লো মেশিনে প্রায় ৩০০ মণ বা ১২ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে, মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের প্রতিটিতে একটি করে মোট ১৩টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে এসব মেশিন দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মশক নিধন ও ফগিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে মশাবাহিত রোগের বিস্তার নিয়ন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর