সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত, অপরজন আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা–

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (আজ) সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাতুড়ীয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাঁচ চাকা লাটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে গাড়ির চালক আকাশ (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের গাংনালীয়া গ্রামের বাসিন্দা। তিনি জাকির মোল্লার ছেলে। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি তার আপন বড় ভাই সবুজ মোল্লা। তারা কাজের সুবাদে কসমদি গুচ্ছগ্রামে বসবাস করতেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর উল্টে যাওয়া গাড়িটি সড়কের ওপর পড়ে থাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর