সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় স্বপরিবারে দুর্গাপূজার মণ্ডপ ও সেবাশ্রম পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার দরিমাগুরা সার্বজনীন পূজামন্দির ও নিজনান্দুয়ালি নিতাই গৌর সেবাশ্রম সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন  করেছেন জেলা প্রশাসক মোতাকবীর আহমেদ। এ সময় তিনি স্বপরিবারে পূজামণ্ডপ ও সেবাশ্রম ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

আজ রাতে তিনি পূজামণ্ডপ ও সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হচ্ছিল। পূজাকে কেন্দ্র করে মন্দির ও আশ্রমে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছিল।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের বিষয়ে খোঁজখবর নেন।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাগুরার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা উদ্‌যাপন করছেন শারদীয় দুর্গোৎসব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর