সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় মোটরসাইকেল চালক ও সাধারণের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

মিনারুল ইসলাম জুয়েল, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে বিআরটিএ। উক্ত দিবস উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস, বিআরটিএ মাগুরা সার্কেলের মোটর যান পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সড়ক বিভাগের কর্মকর্তা মোঃ রাহাত খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ও জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম প্রমূখ।

সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেক ড্রাইভারকে সচেতন হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত সড়কে গাড়ি চালানো যাবে না। গতিসীমার অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না। ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। জেলা প্রশাসক মাগুরা ও বিআরটিএ মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাগুরা ভাইনার মোড় এলাকায় মোটরসাইকেল চালক সাধারণের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন বিআরটিএ। হেলমেট বিতরণ শেষে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এমন উদ্যোগ গ্রহণ করার জন্য বিআরটিএ কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় বিআরটিএ মাগুরা সার্কেলের সহকারী পরিচালক কেশব কুমার দাস বলেন এবছরের প্রতিপাদ্য বিষয়, মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই দারুণ স্লোগানকে সামনে রেখে বিআরটিএ সাধারণের মোটরসাইকেল দের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ যে উদ্যোগ নিয়েছে সরকার সেটা সত্যিই প্রশংসনীয়।

এসময় মোটরসাইকেল চালক মোঃ ইবাদত হোসেন বলেন সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ মাগুরা বিনামূল্যে হেলমেট বিতরণ এই কর্মযগ্যকে আমি স্যালুট এবং ধন্যবাদ জানায়। সাথে সাথে সকল মোটরসাইকেল চালকদের নিজ উদ্যোগে এবং নিজ প্রয়োজনে হেলমেট ব্যাবহার করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই সরকারী আইন মেনে চলবো নিজের জান মাল নিরাপদ রাখবো।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর