সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মাগুরা প্রতিনিধি-

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনের প্রত্যয়ে মাগুরায় অনুষ্ঠিত হলো বিজ্ঞান আন্দোলন মঞ্চ, মাগুরা জেলা শাখার “নবীন বরণ ২০২৫” অনুষ্ঠান। মঙ্গলবার ১১ নভেম্বর সকাল ১০টায় নোমানী ময়দানে অবস্থিত মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আয়োজনে নবীন উচ্চ মাধ্যমিক ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ বছরের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।”

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, সাবেক অধ্যক্ষ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ,শরীফ তেহরান টুটুল, সিনিয়র সাংবাদিক,(৭১ টিভি) মাগুরা; রমেশ চন্দ্র বাইন, প্রভাষক, বাংলা বিভাগ, বিহারীলাল শিকদার সরকারি কলেজ, শালিখা, মাগুরা; সুস্মিতা মরিয়ম, সংগঠক, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, ঢাকা মহানগর শাখা; এবং লাবনী সুলতানা, সংগঠক, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, কুষ্টিয়া জেলা শাখা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী শম্পা বসু, সমন্বয়ক, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, মাগুরা জেলা শাখা।

বিজ্ঞানচর্চার প্রসার ও যুক্তিবাদী সমাজ গঠনের প্রত্যয়ে এই আয়োজন নবীন শিক্ষার্থীদের জন্য অনন্য প্রেরণার উৎসবে পরিণত হয় বলে আয়োজকরা জানান। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর