সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বিএনপি নেতা কিজিলের জন্মদিনে অসহায় বিএনপি পরিবারের মাঝে আর্থিক সহায়তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি মাসুদ হাসান খান কিজিলের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে হতদরিদ্র বিএনপি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


‘আমরা বিএনপি পরিবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইখলাচুর রহমান কাঠু মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ দাউদ ইসলাম দারুল বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক উৎপল ও উজ্জ্বল হোসাইন,বিএনপি নেতা দাউদ লস্কার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন বিশ্বাস।
জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
আয়োজনে: মাগুরা পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর