মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আজ বিকালে মাগুরা শহরের নবগঙ্গা নদীতে এ মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
খন্দকার শফিকুল হাসান বাকুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খান হাসান ইমাম সুজা,ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন এবং জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, নদী ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে পোনা অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।