মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
আজ শনিবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় মাগুরার গাঙনালিয়া বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা পৌর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।