সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, একজনের পা বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের আঠারোখাদা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার মো. শহিদ গ্রুপ এবং মো. মোক্তার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মটবারি বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে মোক্তার গ্রুপের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে মেয়ের বাবা মো. শহিদুল ইসলাম সোয়ে (৪৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “দু’পক্ষের মধ্যে প্রেমঘটিত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর