সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পৌর গোরস্থান এতিমখানায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মাগুরায় দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মাগুরা পৌর-গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাবেক জেলা যুবদলের সদস্য কাজী সানাউল হক তন্ময়সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আয়োজন করেন আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান—সদস্য সচিব, মাগুরা জেলা বিএনপি ও মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করা হয়। দোয়া শেষে এতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর