সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পরিচালনা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি করছেন না অধ্যক্ষ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মো:সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় বেরইল বাজার স্কুল এন্ড কলেজ, রাঘবদাইড় ইউনিয়ন, মাগুরা এর পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্ধারিত সময়ে মনোনয়ন ফর্ম বিক্রি করছেন না অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র সাহা ।

নির্বাচনে আগ্রহী একাধিক ব্যক্তি গতকাল ও আজ সারাদিন মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করলেও অধ্যক্ষের দেখা পাননি। অভিযোগ করেছেন অধ্যক্ষ মোবাইল ফোন ০১৮৬৩-৫৫০৭৭৭ বন্ধ করে অফিসে না এসে যোগাযোগ বন্ধ করেছেন।

সরোজমিন পরিদর্শনে দেখা গেছে অধ্যক্ষের রুম তালাবদ্ধ। ব্যবহারিত ফোন নাম্বার বন্ধ।

একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন অধ্যক্ষ পরিচালনা পরিষদ নির্বাচন বন্ধ করতে সময় ক্ষেপন করছেন। যেন মনোনয়ন ফর্ম সংগ্রহের নির্ধারিত সময় পার হয়ে যায়।

ঘোষিত তফসিলে দেখা যায় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর। এর মধ্যে ২ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন নি।

খোজ নিয়ে দেখা গেছে অধ্যক্ষের এই মুহূর্তে কোন দপ্তরে অফিসিয়াল কোন কাজ নাই। তারপরও অধ্যক্ষ অফিসে যাচ্ছেন না।

বিষয়টি মাগুরা জেলা প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষ অবগত হয়েছেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসা একাধিক ব্যক্তি অধ্যক্ষের ইচ্ছাকৃত সময় ক্ষেপন করায় শাস্তি দাবী করেন। একই সাথে মনোনয়ন ফর্ম যেন বিতরণ করা হয় তার দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর