আবুল কালাম মাগুরা প্রতিনিধি
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান। এতে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক-১ বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিম, পিএস ইঞ্জিনিয়ার মিরাজ, বিএনপি নেতা হাসানুজ্জামান হাসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, ছাতা ও সনদপত্র বিতরণ করেন।
২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে ছাতা ও ব্যাগ বিতরণ করা হয়। এ কর্মসূচিতে প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ১২ জন, মাদরাসার বিভিন্ন স্তরে ২৭ জন এবং কলেজ পর্যায়ে ৯ জন শিক্ষার্থী উপকরণ পেয়েছে।
অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।