সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় গ্রাম আদালত সচেতনতা কার্যক্রমে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

মাগুরায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (২য় পর্যায়)।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার স্থানীয় সরকার উপপরিচালক মোঃ আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর জাকির হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াসুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এসডব্লিউএস নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী, ইসাডো’র নির্বাহী পরিচালক ইমাম বাকের, স্বাস্থ্যসেবা সংস্থার নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম, তাসুকুজ্জামান, সাংবাদিক ইমরান হোসেন.শিউলি আক্তার উপজেলা সমন্বয়কারি,সাংবাদিক মো:সাজ্জাদ হোসেন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন গ্রাম আদালতের জেলা সমন্বয়ক জিনা রুল ইসলাম জিন্না।

সভায় জানানো হয়, গত তিন মাসে জেলায় ১১৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “গ্রাম আদালতের সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণ যেন এ আদালতের সুফল ভোগ করতে পারে, সে বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর